|
ফেনীতে ১৪ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী আটক
রহিম আলী জাবেদ, ফেনী
|
![]() ফেনীতে ১৪ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী আটক বৃহস্পতিবার আনুমানিক সকাল ১০টা মিনিটে সদর থানাধীন পাঁচ গাছিয়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন— কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকার মোঃ সেলিমের স্ত্রী ধনু বেগম (২৬) (রোহিঙ্গা) এবং কক্সবাজার সদরের লাইট হাউজ এলাকার মৃত জাকের হোসেনের স্ত্রী মোছাঃ নুর নাহার বেগম (৫০) র্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে কতিপয় পেশাদার নারী মাদক ব্যবসায়ী ওই এলাকায় অবস্থান করছে বলে তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল সেখানে পৌঁছালে আটককৃত দুই নারী র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় র্যাব সদস্যরা তাদের আটক করতে সক্ষম হন। আটকের পর তাদের সাথে থাকা দুটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশী করা হয়। ব্যাগগুলোর ভেতরে কসটেপ দ্বারা বিশেষ কৌশলে মোড়ানো চারটি বান্ডিল থেকে মোট ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। র্যাব-৭ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে গাঁজা সংগ্রহ করে আসছিলেন। পরবর্তীতে এই গাঁজা ফেনী ও চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে খুচরা ও পাইকারী মূল্যে বিক্রয় করতেন। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার টাকা। আটককৃতদের এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে কুমিল্লা জেলার লাকসাম রেলওয়ে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ইরিব্লকের সেচ মোটর চুরির ঘটনায় থানায় মামলা;গ্রেফতার-২
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
সাজেকও বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
