|
রাণীশংকৈলে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
মো: সবুজ ইসলাম, রাণীশংকৈল
|
![]() রাণীশংকৈলে জাতীয় কন্যাশিশু দিবস পালিত বুধবার সকালে দিবসটি উপলক্ষে র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত। মহিলা বিষয়ক ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রব্বানী'র সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান, সেক্রেটারি রজব আলী,বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, জিওপি'র মামুনুর রশিদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোবারক আলী, আনোয়ারুল ইসলাম, মহিলা যুবদলের আনার কলি,তথ্য কর্মকর্তাসহ ওয়ার্ল্ডভিশন প্রতিনিধি বিলকিস বেগম, ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ প্রমুখ। এ সময় সভায় বক্তারা কন্যা শিশুদের অধিকার, নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং পরিবার- সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের আহ্বান জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
