|
কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবীতে ২২ সেপ্টেম্নর জাতীয় প্রেসক্লাবে মানব বন্ধন ও সমাবেশ
নতুন সময় প্রতিনিধি
|
![]() কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবীতে ২২ সেপ্টেম্নর জাতীয় প্রেসক্লাবে মানব বন্ধন ও সমাবেশ সভায় নাগরিক পরিষদ কুমিল্লা, বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকা ও কুমিল্লা সমিতি ঢাকার এই যৌথ লিয়াঁজো সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। আক্ষেপ করে বক্তাগন বলেন ৪০ বছর আগে থেকে কুমিল্লা বাসীর প্রানের দাবী কুমিল্লা বিভাগ বাস্তবায়ন এর দাবীতে এযাবৎকালে বহু আন্দোলন সংগ্রাম করেও কুমিল্লা বাসীর প্রানের দাবী কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা হয়নি। বর্তমানে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন দাবী নয়, অধিকার বলে উল্লেখ করে কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগ ঘোষণার দাবীতে আগামী ২২ সেপ্টেম্বর ২০২৫, সোমবার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত মানব বন্ধন ও সমাবেশ সফল করার জন্য বৃহত্তর কুমিল্লা বাসীর প্রতি আহ্বান জানানো হয়। ২২ তারিখের সমাবেশ টি সফল করার লক্ষে সভায় বিভিন্ন কর্ম সূচী প্রনয়নে গতকাল বিকেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নাগরিক পরিষদ কুমিল্লার সম্মানীত আহ্বায়ক ড. শাহ মোঃ সেলিম এবং কুমিল্লা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক লায়ন মোস্তফা কামাল, সহ সভাপতি আঃ কাদির শিকদার,বিএনপি নেতা জসিম উদ্দিন আহমেদ, শ্রমিক দলনেতা মোঃ আলমগীর,জালাল উদ্দিন ভুইয়া, জাকির হোসেন মুকুল,মাহবুবুল আলম ইকবাল, এনামুল হক বাবলু,জিএম ফারুক স্বপন, সোহেল আলম,মুমিনুল ইসলাম, মাজহারুল হক, মাসুৃম মজুমদার, মিজানুর রহমান পাপ্পু, সাইফুল ইসলাম মজুমদার, আব্দুর রহমানসহ প্রমুখ বৃহত্তর কুমিল্লা বাসী উপস্থিত ছিলেন। বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্বাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা এবং সভাটি সমন্বয় করেন নাগরিক পরিষদ কুমিল্লার লিয়াঁজো সমন্বয়ক ও বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকা এবং কুমিল্লা সমিতি ঢাকার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক লায়ন শেখ ফরিদ উদ্দিন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ইরিব্লকের সেচ মোটর চুরির ঘটনায় থানায় মামলা;গ্রেফতার-২
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
সাজেকও বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
