|
তেঁতুলিয়ায় এলজির সৌজন্যে ২৭ টি দারিদ্র পরিবারের মাঝে ৫৪ টি ছাগল বিতরণ
মুস্তাক আহমেদদ, পঞ্চগড়
|
![]() তেঁতুলিয়ায় এলজির সৌজন্যে ২৭ টি দারিদ্র পরিবারের মাঝে ৫৪ টি ছাগল বিতরণ রবিবার ০৭ ই সেপ্টেম্বর ২০২৫ খ্রি: তেঁতুলিয়া উপজেলার ইকো মহানন্দা কটেজ এ অনুষ্ঠিত আলোচনা ও ছাগল হস্তান্তর অনুষ্ঠা প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন এল জি বাংলাদেশের কর্পোরেট মার্কেটিং, এর আ্যাসিসটেন্ট ম্যানেজার কাজী ফয়সাল -আল-আহসান , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঠাকুরগাও সরকারি কলেজের অব: অধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের মো: আব্দুল মজিদ। সভাপতিত্ব করেন দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর মো: আব্দুর রশীদ । প্রধান অতিথি কাজী ফয়সাল -আল-আহসান বলেন যে পরিবারগুলো আর্থিক দিক থেকে দীর্ঘ দিন ধরে সংগ্রাম করে যাচ্ছেন, তাদের মুখে হাসি ফোটানোর জন্য এবং তাদের জীবনে নতুন সম্ভবনার দরজা খোলার জন্য এই ছাগলগুলো প্রদান করা হয়। পাশাপাশি উপকারভোগী পরিবার গুলোকে আত্মনির্ভরশীল হওয়ার জন্য হাতিয়ার হয়ে কাজ করবে এই ছাগল গুলো। যার মাধ্যমে পরিবারগুলোতে নতুন সুচনার উন্মোচন হবে। ![]() তেঁতুলিয়ায় এলজির সৌজন্যে ২৭ টি দারিদ্র পরিবারের মাঝে ৫৪ টি ছাগল বিতরণ উপস্থিত ছিলেন উপকারভোগী ২৭ টি পরিবারের সদস্য বৃন্দ, দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
