ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
শিল্পা শেঠির নতুন প্রেমের গুঞ্জন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 7 September, 2025, 12:16 PM

শিল্পা শেঠির নতুন প্রেমের গুঞ্জন

শিল্পা শেঠির নতুন প্রেমের গুঞ্জন

অভিনেত্রী শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রাকে নিয়ে বলিউডে চলছে নতুন গুঞ্জন। সম্প্রতি তাদের বিরুদ্ধে ‘লুকআউট’ নোটিশ জারি করেছে মুম্বাই পুলিশ। ৬০ কোটি রুপি প্রতারণার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এর মা‌ঝেই নাকি বাড়ি ছেড়েছেন শিল্পার স্বামী, আর এমন সময় শোনা গেল, অন্য কারও প্রেমে পড়েছেন শিল্পা।

ভারতীয় গণমাধ্যমেই উঠে এসেছে এমন খবর। শুক্রবার মুক্তি পেয়েছে রাজ কুন্দ্রা অভিনীত ছবি ‘মেহর’। ছবি মুক্তির আগে তিনি ঘোষণা করেন, প্রথম দিনের আয় পঞ্জাবের বন্যাত্রাণে দান করবেন। তাতেও মেলেনি রেহাই। এবার নাকি স্ত্রীও ভুলতে বসলেন তাকে! 
 
সম্প্রতি ফারহা খান আসেন শিল্পার বাড়িতে; তার নতুন চ্যানেলের অনুষ্ঠানের জন্য। বাড়ি ঢুকে ফারহা রাজের কথা জিজ্ঞেস করতেই শিল্পা জানান, তিনি তার স্বামী নয় বরং প্রেমিকের সঙ্গে এই বাড়িতে থাকেন। 

অভিনেত্রীর এমন কথা শুনেই চক্ষু ছানাবড়া ফারহার। মজা করে ফারহা বলেন, ‘এই তো জীবন। স্বামী যেতে না যেতেই প্রেমিক এল বাড়িতে।’

এরপর শিল্পা জানান, তিনি এক সর্দারজির প্রেমে পড়েছেন। সেই সর্দারজি আসলে আর কেউ নন, শিল্পার স্বামী রাজ-ই। তার ‘মেহর’ নামে যে ছবিটি মুক্তি পেয়েছে সেখানে তাকে সর্দারের চরিত্রেই দেখা গেছে। বলা যায়, শিল্পা কোমর বেঁধে স্বামীর প্রচারে মাঠে নেমেছেন।

এদিকে আগামী ২৪ আগস্ট থেকে শুরু হয়েছে সালমান খানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘বিগ্‌ বস ১৯’। এ বছর রাজ সেখানেও যোগ দিয়েছেন। পাশাপাশি, এ বছর তার তিনটি পাঞ্জাবি ছবিমুক্তির সম্ভাবনা। সব মিলিয়ে এ বছরের শুরুটা ভালো হয়েছিল রাজের। হঠাৎ করে প্রতারণা মামলায় নতুন করে বিতর্কে জড়াবেন, তা বোধহয় টের পাননি রাজ-শিল্পা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status