ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
হাটহাজারী মাদ্রাসার সামনে অশ্লীল অঙ্গভঙ্গি, সেই যুবক আটক
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
প্রকাশ: Sunday, 7 September, 2025, 11:39 AM

হাটহাজারী মাদ্রাসার সামনে অশ্লীল অঙ্গভঙ্গি, সেই যুবক আটক

হাটহাজারী মাদ্রাসার সামনে অশ্লীল অঙ্গভঙ্গি, সেই যুবক আটক

হাটহাজারী আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম মাদ্রাসা মসজিদের সামনে অশ্লীল অঙ্গভঙ্গি করে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত যুবক আরিয়ান ইব্রাহিমকে আটক করেছে পুলিশ। তার বাড়ি ফটিকছড়ি পৌসভার ৩নং ওয়ার্ড এলাকায়। তিনি ওই ওয়ার্ডের ছাত্রদল নেতা পরিচয় দিতেন। 

ফটিকছড়ি  ছাত্রদলের সভাপতি একরাম উল্লাহ চৌধুরী বলেন, অভিযুক্ত আরিয়ান ইব্রাহিম ছাত্রদলের কেউ নয়। সে আমাদের সংগঠনের নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে। তার বিরুদ্ধে সংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং প্রশাসনকে আইনগত ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

তিনি আরও জানান, ধর্মীয় মূল্যবোধে আঘাতকারী উগ্রবাদী কর্মকাণ্ডে যুক্ত আরিয়ান ইব্রাহিম কোনোভাবেই জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত নয়। তার জঘন্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

অভিযোগের বিষয়ে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদ বলেন, উস্কানিমূলক ফেসবুক আইডিটি ইতোমধ্যে ডিঅ্যাকটিভ করা হয়েছে। অভিযুক্তকে আটকের জন্য তার বাড়িতে অভিযান চালানো হয়েছে।  তাকে বিকেলে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।  আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোজাম্মেল হক চৌধুরী বলেন, ঘটনার পরপরই থানা পুলিশকে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এলাকাবাসীকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। অভিযুক্ত আটক রয়েছেন। অপরাধীকে বিন্দুমাত্র ছাড় দেওয়ার সুযোগ নেই। 

জানা গেছে,  শনিবার সকালে চট্টগ্রামে জশনে জুলুসে আসার পথে কুরুচিপূর্ণ ইঙ্গিত দিয়ে হাটহাজারী মাদ্রাসার সামনে থেকে ফেসবুকে পোস্ট দেন ওই আরিয়ান ইব্রাহীম। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিকেলে ইউএনওর নির্দেশে তাকে আটক করা হয়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status