ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
অল্প বয়সের ঔদ্ধত্য আজও কাঁদায় শাহরুখকে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 6 September, 2025, 8:16 PM

অল্প বয়সের ঔদ্ধত্য আজও কাঁদায় শাহরুখকে

অল্প বয়সের ঔদ্ধত্য আজও কাঁদায় শাহরুখকে

বলিউডের বাদশা তিনি। রসিকতা, বুদ্ধিদীপ্ত কথা, পরিশ্রম - সব কিছুতেই অনন্য। তবে শাহরুখ খান নিজেই একবার বলেছিলেন, জীবনের এক সময়ে তিনি  কিছুটা উদ্ধত, অসভ্য এবং বেখেয়ালি ছিলেন। আজও সেই ঘটনার জন্য অনুতপ্ত তিনি।
ঘটনাটা ঘটে তাঁর কলেজজীবনে। দিল্লির হংসরাজ কলেজে অর্থনীতির ছাত্র ছিলেন শাহরুখ। তখন অভিনয়ও শুরু করেছেন, টিভি সিরিয়াল ‘ফৌজি’র প্রস্তাব পেয়েছেন। পড়াশোনা আর অভিনয় - দুই চালিয়ে যাচ্ছিলেন একসাথে।
একদিন পরীক্ষার আগে লাইব্রেরিতে মন দিয়ে পড়ছিলেন তিনি। ঠিক সেই সময় কলেজের অধ্যক্ষ এসে বলেন: "আমার হাতে থাকলে, তোমাকে পরীক্ষায় বসতেই দিতাম না।"
এমন মন্তব্যে হতভম্ব না হয়ে, উল্টো শাহরুখ পাল্টা জবাব দেন: "এই পরীক্ষার কোনও প্রয়োজনই নেই আমার!"
আজ এই আচরণকে শাহরুখ নিজেই বলেন “অল্প বয়সের ঔদ্ধত্য, অসভ্যতা আর পাকামি।” পরে অবশ্য তাঁকে এর মাশুল দিতে হয় - তাঁর মা তাঁকে কান ধরে অধ্যক্ষের কাছে নিয়ে গিয়ে ক্ষমা চাইতে বলেন।
আজ এত বছর পরও, শাহরুখ মনে করেন - সেই ঘটনার জন্য তিনি অনুতপ্ত। বয়স কম ছিল, মাথায় ছিল অহংকার, আর তাই এমন আচরণ করেছিলেন।
আজকের দিনে দাঁড়িয়ে, যেখানে সেলিব্রিটিরা নিজেদের ভুল ঢাকতে ব্যস্ত, সেখানে শাহরুখ খানের এই খোলামেলা স্বীকারোক্তি সত্যিই ব্যতিক্রমী। আমাদের মনে করিয়ে দেয়- মানুষ বড় হয় শুধু সাফল্যে নয়, নিজের ভুলকে স্বীকার করার সাহসেও।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status