ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
'প্রত্যেক মানুষই ভুল করে...' গোবিন্দার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই মুখ খুললেন সুনীতা আহুজা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 6 September, 2025, 7:34 PM

'প্রত্যেক মানুষই ভুল করেins class=

'প্রত্যেক মানুষই ভুল করে' গোবিন্দার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই মুখ খুললেন সুনীতা আহুজা

বিভিন্ন গুঞ্জনের মাঝেও একসঙ্গে কাটানো ৪০ বছর সম্পর্কে মুখ খুললেন বলিউড অভিনেতা গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজা। গত কিছুদিন ধরে সুনীতা ও গোবিন্দার বিচ্ছেদের গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। প্রথমে কেউ এই বিষয়ে মুখ খোলেননি, তবে সম্প্রতি কালার্সের রিয়েলিটি শো ‘পতি পত্নী অর ওহ’-তে সুনীতা এসব গুঞ্জনের জবাব দেন।

অভিনেতা অভিষেক কুমার সুনীতাকে প্রশ্ন করেন, ‘আপনার এবং গোবিন্দার সম্পর্কে নানা গুজব ছড়ানো হচ্ছে, এ বিষয়ে আপনি কি বলতে চান?’ 
উত্তরে সুনীতা বলেন, “৪০ বছর একসঙ্গে কাটানো সহজ কাজ নয়। প্রত্যেক মানুষই ভুল করে। তবে সব কিছুরই একটি নির্দিষ্ট সময় এবং বয়স আছে। আমি আমার যৌবনে অনেক ভুল করেছিলাম, কিন্তু ৬২ বছর বয়সে, যখন আমার বড় সন্তান রয়েছে, তখন একজন মানুষ কীভাবে ভুল করতে পারে?”

গোবিন্দা-সুনীতার বিচ্ছেদ গুঞ্জনের মাঝেও সম্প্রতি তারা একসঙ্গে গণেশ পুজো করেছেন। সেই সময় সুনীতা বলেছিলেন, “আজ আমরা একে অপরের এত কাছে আছি। যদি আমাদের মধ্যে কিছু হত, তাহলে কি আমরা এত কাছে থাকতে পারতাম? আমরা অনেক দূরে থাকতাম। কেউ আমাদের আলাদা করতে পারবে না। উপর থেকে দেবতা আসুক কিংবা শয়তান, কেউ আমাদের আলাদা করতে পারবে না।”

সুনীতার এই বক্তব্য থেকে স্পষ্ট যে, দীর্ঘ ৪ দশক ধরে তাদের সম্পর্ক এখনো মজবুত, এবং বিচ্ছেদের গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status