ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
শ্যামনগরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস পালিত
মোঃ আলফাত হোসেন, সাতক্ষীরা
প্রকাশ: Saturday, 6 September, 2025, 6:35 PM

শ্যামনগরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস পালিত

শ্যামনগরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস পালিত

‎সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও আহলে সুন্নাত ওয়াল জামাত শ্যামনগর শাখার উদ্যোগে পালিত হয়েছে জশনে জুলুস (আনন্দ র‍্যালি)। শনিবার (৬ সেপ্টেম্বর) জশনে জুলুসে অংশ নিতে সকাল থেকে কাশিমাড়ির গোবিন্দপুর, শংকরকাটি, দেওলসহ শ্যামনগর পৌরসভা ও উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা লোকজন শ্যামনগর কেন্দ্রীয় ইদগাহ মাঠে জড়ো হন। 

‎এরপর শ্যামনগর কেন্দ্রীয় ইদগাহ প্রাঙ্গণ থেকে বিশাল বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জশনে জুলুসে অংশ নেওয়া মানুষেরা শান্তিপূর্ণভাবে স্ব-স্ব এলাকায় ফিরে যান। জশনে জুলুসে অংশ নেওয়া বেশির ভাগ মানুষের মুখে উচ্চারিত হচ্ছিল নারায়ে তাকবির আল্লাহু আকবর, নারায়ে রিসালাত ইয়া রাসুলুল্লাহ। হামদ, নাত ও দরুদ শরিফও পাঠ করেছিল তারা।

‎জশনে জুলুস শুরু হওয়ার আগে শ্যামনগর কেন্দ্রীয় ইদগা ময়দানে মিলাদ, কেয়াম এবং দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন হায়বাতপুর শেখপাড়া জামে মসজিদের সন্মানিত ইমাম মুফতি শামসুদ্দিন আহমেদ সাহেব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status