|
'রাজনীতি আমার মঞ্চ না' স্পষ্ট বার্তায় শবনম ফারিয়া
নতুন সময় প্রতিবেদক
|
![]() 'রাজনীতি আমার মঞ্চ না' স্পষ্ট বার্তায় শবনম ফারিয়া সম্প্রতি সামাজিক মাধ্যমে পরিবারের সঙ্গে পঞ্চগড় ভ্রমণের আগ্রহ প্রকাশ করে একটি পোস্ট দেন ফারিয়া। সেখানে হোটেল ও রিসোর্টের সাজেশন চান অনুরাগীদের কাছে। তার পোস্টে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সংগঠক-উত্তরাঞ্চলের অন্যতম নেতা সারজিস আলমও।, যা ঘিরে শুরু হয় নানা গুঞ্জন ও ব্যঙ্গাত্মক মন্তব্য। এরপরই ৬ সেপ্টেম্বর ফেসবুকে নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করে ফারিয়া লেখেন,আমি স্পষ্টভাবে জানাতে চাই, বর্তমানে বাংলাদেশে যেসব রাজনৈতিক দল আছে বা সম্প্রতি নিষিদ্ধ হয়েছে, তাদের কারোর সঙ্গেই আমার কোনো সমর্থন নেই। আমার পেজ পাবলিক, সেখানে যেমন কালা মাগুর কমেন্ট করতে পারে, তেমনি নীল তিমি, কাউয়া কিংবা টিয়াও পারে! তাতে আমার রাজনৈতিক আদর্শ প্রতিফলিত হয় না। এ অভিনেত্রী আরো লেখেন, ‘আমি কোনো রাজনৈতিক চরিত্র নই। বরং বলতে পারেন ভবিষ্যতে নিজেকে একজন সোশ্যাল অ্যাকটিভিস্ট হিসেবে গড়ে তুলতে চাই। আমি শিল্পী, সমাজের ইতিবাচক পরিবর্তনের অংশ হতে চাই। রাজনীতি আমার ‘মঞ্চ’ না। ভালোকে ভালো, খারাপকে খারাপ, চোরকে চোর, আর চাঁদাবাজকে চাঁদাবাজ বলাই আমার নীতিতে পড়ে। সোশ্যাল মিডিয়ায় ফারিয়া তার মতামত জানাতে গিয়ে যেসব বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন সেই প্রসঙ্গে লেখেন, জীবনে কিছু বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়, যেগুলোর জন্য নিজে কোনোভাবেই দায়ী নই। যেমন- আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে যা-ই লিখি, কিছুক্ষণ পর দেখি, সেটা খবর হিসেবে ছাপা হচ্ছে! প্রথমে হাসাহাসি করতাম, পরে বিব্রতবোধ হতো, আর এখন যেহেতু নিয়মিত অভিনয় করি না, তাই “Who cares?” মুডে ঢুকে গেছি। কিন্তু কিছু ঘটনা থাকে, যেগুলো শুধু বিব্রতকর না, বিরক্তিকরও বটে! বিশেষ করে, জোর করে আমাকে রাজনৈতিক কোনো বিষয়ের সঙ্গে জড়িয়ে ফেলার চেষ্টা। ফারিয়া অভিনয়ের পাশাপাশি কেন চাকরি করেন, সেই প্রসঙ্গে ব্যাখা দিয়েছেন। তিনি লিখেছেন, অপ্রয়োজনীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে আসার ইচ্ছা আমার কখনোই ছিল না। তা না হলে অভিনযয়ের পাশাপাশি চাকরি না করে, টিকটকে নাচতাম, জিম করতাম, আর বাঁকা হয়ে দাঁড়িয়ে পশ্চাৎদেশের মিরর সেলফি দিতাম। এই দেশে অ্যাটেনশনের জন্য খুব বেশি কষ্ট করতে হয় না, আমিও জানি, আপনারাও জানেন। আমি এখন ব্যক্তিগতভাবে খুব কঠিন ও সংকটপূর্ণ একটা সময় পার করছি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
