|
সোনারগাঁয়ে ক্যাপিটাল স্কুল এন্ড কলেজের আয়োজনে জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
|
![]() সোনারগাঁয়ে ক্যাপিটাল স্কুল এন্ড কলেজের আয়োজনে জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে ক্যাপিটাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি পরিক্ষায় অংশ নেয়া ১৯৯ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে সমাজ কল্যাণ এবং শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশীদ বলেন,দীর্ঘ ১৬ বছরের অনিয়ম দূর্নীতি এক বছরেই নির্মূল করা যাবে না। নতুন বাংলাদেশে শিশু ও মহিলাদের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিশেষভাবে কাজ করে যাচ্ছে। অভিভাবকদের পাশাপাশি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে তাদের শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। আমাদের শিশুদেরকে যদি আমরা সঠিক পথে গড়ে তুলতে না পারি তাহলে আমরা বিশ্বের কাছে হেরে যাবো। বাংলাদেশ কমার্স ব্যাংক লিঃ নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. মহসিন মিয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক নাইমা ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান,সোনারগাঁ থানার (ওসি) তদন্ত রাশেদুল হাসান খান,সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজের সভাপতি আক্তার হোসেন প্রমূখ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
