|
সিলেটে প্রাইম ব্যাংকের মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত
নতুন সময় ডেস্ক
|
![]() সিলেটে প্রাইম ব্যাংকের মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (CAMLCO) মো. জিয়াউর রহমান সভাপতিত্ব করেন এবং অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। উদ্বোধনী সেশনে স্বাগত বক্তব্য দেন সিলেট আঞ্চলিক প্রধান জনাব মো. হুমায়ুন কবীর। প্রশিক্ষণ কর্মসূচিতে অতিথি রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (BFIU)-এর অতিরিক্ত পরিচালক ড. মো. রায়হানুল ইসলাম। তিনি ব্যাংকিং খাতে কমপ্লায়েন্স কার্যক্রম জোরদারকরণ বিষয়ে তার মূল্যবান অভিজ্ঞতা শেয়ার করেন। সিলেট অঞ্চলের ২৩টি শাখার শাখা প্রধান (HOBs) এবং শাখা এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (BAMLCOs) সহ মোট ১৫৫ জন কর্মকর্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এই প্রশিক্ষণ কর্মসূচি মূলত জাতীয় ও আন্তর্জাতিক AML & CFT মানদণ্ড অনুসরণ এবং কমপ্লায়েন্স শক্তিশালী করতে প্রাইম ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও দ্রুত নির্বাচনের দাবিতে স্মারকলিপি
