|
দুই গোলে পিছিয়ে পড়েও বার্সার অবিশ্বাস্য জয়
নতুন সময় ডেস্ক
|
![]() দুই গোলে পিছিয়ে পড়েও বার্সার অবিশ্বাস্য জয় ২-০ গোলে পিছিয়ে পড়েও অন্তিম মুহূর্তের নাটকীয়তায় শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে বার্সা। লেভান্তের মাঠে প্রথমার্ধে বার্সা ছিল ছন্নছাড়া। ১৫ মিনিটে মাথায় বার্সাকে চমকে দিয়ে লিড নেয় স্বাগতিকরা। ইভান রোমেরোর গোলে উল্লাসে মাতে লেভান্তে। প্রথম হাফের বাড়ানো সময়ে লেভান্তের দ্বিতীয় গোলটি আসে লুইস মোরালেসের পা থেকে। পেনাল্টি থেকে গোল করেন ৩৮ বছর বয়সি এই মিডফিল্ডার। তবে দ্বিতীয় হাফটা পুরোটাই ছিল বার্সেলোনার। ম্যাচে সমতায় ফিরতে বার্সেলোনার সময় লেগেছে মাত্র ৭ মিনিট। ম্যাচের ৪৯তম মিনিটে পেদ্রি এক গোল শোধ করেন। আর ৫২তম মিনিটে রাফিনহার কর্নারে কাছ থেকে দারুণ ভলিতে পরের গোলটি করেন ফেরান তরেস। এরপর একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না বার্সা। তবে লেভান্তের কপাল পুড়ে নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে। ৯১তম মিনিটে বক্সে দারুণ ক্রস বাড়ান ইয়ামাল, তা হেডে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান উনাই এলগুয়েজাবাল। তাতে বার্সার জয় নিশ্চিত হয়। ৩-২ গোলের এই জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেই রইল বার্সা। আর দুই ম্যাচই হেরে ১৮তম স্থানে লেভান্তে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ২টি এস্কেভেটর অকেজো
প্রবাসীদের জন্য দেশে প্রথম অনলাইন গণশুনানি: চট্টগ্রামের ডিসি জাহিদের মাইলফলক উদ্যোগ
দর্শনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
বেইলি ব্রিজের পাটাতন ধসে ট্রাক আটকা, বিচ্ছিন্ন দীঘিনালা–মাইনি সড়ক যোগাযোগ
