|
বর্ষায় ঘন ঘন অসুস্থ হচ্ছেন? গরম পানিতে কী মিশিয়ে খেলে চাঙ্গা থাকবেন
নতুন সময় ডেস্ক
|
![]() বর্ষায় ঘন ঘন অসুস্থ হচ্ছেন? গরম পানিতে কী মিশিয়ে খেলে চাঙ্গা থাকবেন আয়ুর্বেদের মতে, হিং মেশানো গরম পানি শরীরের জন্য হতে পারে এক প্রাকৃতিক টনিক। দেখে নিন, সকালে হিং-পানি খেলে কী কী উপকার মিলতে পারে। বর্ষাকালে শুকনো কাশি, গলা খুসখুস, নাক বন্ধ থাকা, শ্বাস নিতে সমস্যা হওয়া- এসব সমস্যা খুবই সাধারণ। এই সময়ে গরম পানিতে হিং মিশিয়ে খেলে শ্বাসনালী পরিষ্কার থাকে ও ফুসফুস চাঙ্গা হয়। রক্তচাপ ও হৃদ্রোগের ঝুঁকি কমায় উচ্চ রক্তচাপের রোগীদের ক্ষেত্রে রক্ত জমাট বাঁধার ঝুঁকি থাকে বেশি। হিং রক্ত পাতলা রাখতে সাহায্য করে এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়। এর ফলে হৃদ্রোগের আশঙ্কা কমে যায়। পাশাপাশি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও উপকারী এই মশলা। হজমশক্তি বাড়ায় হিংয়ের পানি শরীরে বিপাকক্রিয়ার হার বাড়ায়। হজমের সমস্যা থাকলে এটি হতে পারে দারুণ কার্যকর পানীয়। নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্য, পেটফাঁপা কিংবা অজীর্ণতা দূর হয়। হজম ঠিক থাকলে ওজন নিয়ন্ত্রণে রাখাও সহজ হয়। ঋতুস্রাবের সমস্যা কমায় অনিয়মিত ঋতুস্রাব বা মাসিকের সময়ে পেশির টান, ব্যথা বা রক্তক্ষরণজনিত সমস্যা থাকলে উপশমে সাহায্য করতে পারে হিং। প্রাকৃতিক প্রতিকার হিসেবে অনেকেই হিংয়ের পানি পরামর্শ দেন। সংক্রমণ প্রতিরোধে সহায়ক বর্ষাকালে ভাইরাস ও ব্যাক্টেরিয়ার সংক্রমণের আশঙ্কা বেশি থাকে। হিংয়ের অ্যান্টি-ব্যাক্টেরিয়াল গুণ সংক্রমণের ঝুঁকি কমাতে পারে। প্রতিদিন সকালে হিং মেশানো গরম পানি পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ইরিব্লকের সেচ মোটর চুরির ঘটনায় থানায় মামলা;গ্রেফতার-২
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
সাজেকও বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
