|
‘মহাবিশ্ব দেখছে, আমি ছেড়ে দিলাম’
নতুন সময় ডেস্ক
|
![]() ‘মহাবিশ্ব দেখছে, আমি ছেড়ে দিলাম’ সম্প্রতি এক পোস্টে নুসরাত ফারিয়া জানান যে, সত্য কখনো দেরি করে, হার মানে না। নুসরাত ফারিয়া পোস্ট দিয়ে লিখেছেন, ‘সময় নিজেই সব বলে দেয়। সত্য কখনো দেরি করে, হার মানে না। মহাবিশ্ব দেখছে, আমি ছেড়ে দিলাম।’ এদিকে কমেন্ট বক্সে নেটিজেনরা অভিনেত্রীর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। আরিয়ার নামে একজন লিখেছেন, ‘ঠিক বলেছেন নুসরাত ফারিয়া আপু সময় সব সময় তার যোগ্য জবাব দেয়।’ আরেকজনের কথায়, ‘দারুন কথা একটু ধৈর্য ধরলে সব পাওয়া যায়।’ প্রসঙ্গত, ফারিয়া প্রথমে রেডিও জকি হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর মডেলিং এবং বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে প্রবেশ করেন। ২০১৫ সালে তিনি তার প্রথম চলচ্চিত্র “আশিকী” দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। এটি একটি ভারতীয়-বাংলাদেশি যৌথ প্রযোজনার ছবি, যেখানে তার বিপরীতে ছিলেন অঙ্কুশ হাজরা। এই চলচ্চিত্রটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং নুসরাত ফারিয়াকে জনপ্রিয় করে তোলে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অবহেলিত মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত পাইকগাছার কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়, ভবনের অভাবে বারান্দা ও টিনের ছাউনিতে চলছে ক্লাস
যে কারণে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি
আলফাডাঙ্গায় চাঞ্চল্যকর সুমন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কবির শেখ নারায়নগঞ্জ থেক গ্রেপ্তার
পুরুষ ফুটবলাররা কেন এমন অন্তর্বাস পরে খেলেন
