|
ব্রহ্মপুত্র নদে বিভিন্ন প্রজাতির মাছের রেণু পোনা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
|
![]() ব্রহ্মপুত্র নদে বিভিন্ন প্রজাতির মাছের রেণু পোনা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা শনিবার (৫ জুলাই) সকালে এবং সন্ধ্যার পর থানা ঘাট বেড়িবাঁধের নিচ এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে তুলে এসকল রেণু পোনা বিক্রয় করতে দেখা যায়। ময়মনসিংহ বিভাগীয় ও জেলা মৎস্য অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ব্রহ্মপুত্র নদ এলাকায় রেণু পোনা বাঁচিয়ে রাখার জন্য ২/৩ মাস মাছের অভয়ারণ্য ঘোষণা করে রেণু পোনা মাছ বড় হওয়ার সুযোগ দিলে মৎস্যজীবী জেলে সম্প্রদায় মাছ আহরণে অর্থনৈতিক ভাবে সচ্ছলতা ফিরে আসতো এবং ক্রেতা সাধারণ বড় মাছ ক্রয় করে প্রকৃত নদীর মাছের স্বাদ পেতো। প্রতিদিন লক্ষ লক্ষ বড় মাছের পোনা নিধন করছে কতিপয় অসাধু জেলে সম্প্রদায়। এদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়ার মোক্ষম সময়। বিভাগীয় ও জেলা মৎস্য কর্মকর্তা দ্রুততম সময়ে রেণু পোনা মাছ গুলো ব্রহ্মপুত্র নদে সংরক্ষণ করার ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
