|
উজিরপুরে ঢাকা - বরিশাল মহাসড়কের নতুন শিকারপুরে পিকআপ ও নসিমন মুখোমুখি সংঘর্ষে আহত ৪
নতুন সময় প্রতিনিধি
|
![]() উজিরপুরে ঢাকা - বরিশাল মহাসড়কের নতুন শিকারপুরে পিকআপ ও নসিমন মুখোমুখি সংঘর্ষে আহত ৪ ০৬ জুলাই সন্ধ্যা ৭ টার সময় পল্লী বিদ্যুতের শ্রমিক বহনকারী একটি নসিমন বাটাজোর শাহী পার্ক থেকে কাজ শেষে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর রহমতপুর কার্যালয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন অপরদিকে বরিশাল থেকে মাদারীপুর গামী মুরগি বহনকারী পিকআপ বরিশাল মেট্রো ন-১৯-০৪৫৭ এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নসিমনের যাত্রী পল্লী বিদ্যুতের ৪ শ্রমীক গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। আহতরা হলেন, হুমায়ূন শেখ (৩০), মুস(৩৫), আজিজুল (৩৫) ও সাকিব (১৭)। আহতরা সাতক্ষীরা জেলার অধিবাসী বিদ্যুৎ বিভাগের ঠিকাদারের অধীনে শ্রমিক হিসেবে নিয়োজিত রয়েছেন। অপরদিকে পিকআপ এর চালক পলাতক রয়েছেন । |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
