|
পারমাণবিক অস্ত্র নিয়ে ইরানকে আবারও ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
নতুন সময় ডেস্ক
|
![]() পারমাণবিক অস্ত্র নিয়ে ইরানকে আবারও ট্রাম্পের কড়া হুঁশিয়ারি সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় আন্তর্জাতিক সংস্থা পরমাণু সংস্থা আইএইএ যেন ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো পরিদর্শনে করতে পারে সে ব্যাপারেও কথা বলেন তিনি। তবে ইরান এরই মধ্যে একটি আইন পাস করেছে, যাতে বলা হয়েছে আইএইএ-এর সঙ্গে আর সহযোগিতা করা হবে না। অনেকের মতে, ইসরায়েলের হামলার পরেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, আইএইএ যদি জোর করে পরিদর্শনে আসে, তাহলে সেটা কোনো চুক্তির অংশ নয় এবং এর পেছনে খারাপ উদ্দেশ্য থাকতে পারে। ইরান নিজের স্বার্থ ও জনগণকে রক্ষা করতে যেকোনো পদক্ষেপ নিতে পারে। আইএইএ প্রধান জানিয়েছেন, ১৩ জুন থেকে ইসরায়েল বোমা ফেলতে শুরু করার পর ইরানে কোনো পরিদর্শন হয়নি। এখন সেটাই তাদের সবচেয়ে বড় অগ্রাধিকার। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
