ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৪শ বোতল নেশাজাতীয় সিরাপসহ ভারতীয় মালামাল জব্দ
জি,এম,আমিনুর রহমান সাতক্ষীরা
প্রকাশ: Saturday, 21 June, 2025, 11:14 AM

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৪শ বোতল নেশাজাতীয় সিরাপসহ ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৪শ বোতল নেশাজাতীয় সিরাপসহ ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা সীমান্তের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৬ লক্ষ ২২ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ঔষধ ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার সাতক্ষীরা জেলার পদ্মশাখরা, কুশখালী, তলুইগাছা, হিজলদী, মাদরা ও সুলতানপুর বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। তবে, বিজিবি এসময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়নি।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা বিওপির একটি দল জোড়া তালগাছ নামক স্থান হতে ৪০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, তলুইগাছা বিওপি'র একটি দল শালবাগান নামক স্থান হতে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কুশখালী বিওপির একটি দল শ্মশান ঘাট নামক স্থান হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করে।

এছাড়া কলারোয়া উপজেলার হিজলদী বিওপি'র একটি দল বড়ালী আমবাগান নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, মাদরা বিওপির একটি দল চাঁন্দা নামক স্থান হতে ২ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি আটক এবং সুলতানপুর বিওপির একটি দল আমবাগান নামক স্থান হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৬ লক্ষ ২২ হাজার টাকা।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি স্টোরে জমা রাখা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status