ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
দেশের ক্রীড়াঙ্গন রাজনীতি মুক্ত হওয়া উচিৎ: মির্জা ফখরুল
মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও
প্রকাশ: Saturday, 21 June, 2025, 11:08 AM
সর্বশেষ আপডেট: Saturday, 21 June, 2025, 1:17 PM

দেশের ক্রীড়াঙ্গন রাজনীতি মুক্ত হওয়া উচিৎ: মির্জা ফখরুল

দেশের ক্রীড়াঙ্গন রাজনীতি মুক্ত হওয়া উচিৎ: মির্জা ফখরুল

দলমত নির্বিশেষে খেলাধুলা, ক্রীড়াঙ্গন রাজনীতিমুক্ত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২০ জুন) বিকালে ঠাকুরগাঁওয়ের শহীদ মোহম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ক্রীড়াঙ্গনে যেন দলমত ভাগাভাগি না করা হয়। ক্রীড়াঙ্গন রাজনীতি মুক্ত হওয়া উচিত। তিনি আরও বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। গত ১৫ বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। আমি বিশ্বাস করি এখন সময় এসেছে ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলো নতুন করে গড়ে তোলার। এ দেশকে নতুন করে গড়ে তোলার।

দেশের ক্রীড়াঙ্গন রাজনীতি মুক্ত হওয়া উচিৎ: মির্জা ফখরুল

দেশের ক্রীড়াঙ্গন রাজনীতি মুক্ত হওয়া উচিৎ: মির্জা ফখরুল

এ সময় নিজ জেলার ক্রীড়ানুরাগী অনেক মানুষকে স্মরণ এবং স্মৃতিচারণ করেন তিনি। পাশাপাশি ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের প্রতি সম্মান জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, টুর্নামেন্টের আহ্বায়ক নূরে শাহাদাত স্বজন প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status