|
পিরোজপুরে কয়লা বোঝাই ট্রাক নিয়ে খালের মধ্যে ভেঙে পড়েছে বেইলি ব্রিজ
জালিস মাহমুদ ,পিরোজপুর
|
![]() পিরোজপুরে কয়লা বোঝাই ট্রাক নিয়ে খালের মধ্যে ভেঙে পড়েছে বেইলি ব্রিজ স্থানীয়রা জানান, খুলনার কয়রা উপজেলা থেকে শুক্রবার রাতে একটি কয়লা বোঝাই ট্রাক ইন্দুরকানি উপজেলার কঁচা নদী সংলগ্ন খোলপটুয়ার আরওয়ান ব্রিকসের উদ্দেশ্যে যাচ্ছিল। সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ধারন ক্ষমতার অধিক কয়লা নিয়ে সেতুটি পার হওয়ায় ট্রাকটি এ দুর্ঘটনার কবলে পড়ে। ট্রাকটিতে আনুমানিক ১০ টনের অধিক কয়লা ছিল বলে ধারনা স্থানীয়দের। তবে দুর্ঘটনার পর ট্রাকটির চালক এবং হেলপার কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দুর্ঘটনার পর হয়তো বা তারা ট্রাক ফেলে পালিয়ে গেছেন বলে এলাকাবাসি জানান। ![]() পিরোজপুরে কয়লা বোঝাই ট্রাক নিয়ে খালের মধ্যে ভেঙে পড়েছে বেইলি ব্রিজ এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী সাগর জমাদ্দার, উপ-সহকারী প্রকৌশলী মোঃ রেজাউল করিম ও কার্য-সহকারী সুধাংশু শিকদার শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা সাংবাদিকদের জানান, দ্রুত সময়ের মধ্যে ভেঙে পড়া সেতুটি মেরামত করে যানবাহন ও জনসাধারণের চলাচলের উপযোগী করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইন্দুরকানি থানার ওসি মো. মারুফ হোসেন জানান, সেতুটি দিয়ে চলাচলের ধারণ ক্ষমতার অধিক কয়লা নিয়ে ট্রাকটি পার হওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
