|
নাসিরনগর উপজেলা ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
আব্দুল কাদের সেন্টু, নাসিরনগর
|
![]() নাসিরনগর উপজেলা ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন এই কর্মসূচির উদ্বোধনী দিনে নাসিরনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানে গাছ লাগানো হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক তাকিউল ইসলাম, কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নিজাম আলম, গোকর্ণ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক চৌধুরী ডালিম, যুগ্ম সম্পাদক মুখলেস মিয়া ও সোহাগ, গোকর্ণ স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি মাহাদি, নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ তপু ও সোহেল মিয়া। এছাড়াও ফান্দাউক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবুল খায়ের, চাপরতলা ইউনিয়নের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, কুন্ডা ইউনিয়নের দপ্তর সম্পাদক নাজমুল হক, গুনিয়াউক ইউনিয়নের সদস্য শাকিল ও সৈয়দ যুবাইদ, ধরমন্ডল ইউনিয়নের সদস্য মাহিদ, শাকিল, আবজাল, হিজবুল্লাহ, লাদেন ও রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বলেন, "পরিবেশ রক্ষায় গাছ লাগানো অত্যন্ত জরুরি। ছাত্রদলের এই কর্মসূচি শুধু প্রতীকী নয়, এটি আমাদের সামাজিক দায়িত্বের অংশ।" এই কর্মসূচি আগামী ১৫ দিন ধরে চলহে এবং উপজেলার বিভিন্ন স্কুল-কলেজে ধারাবাহিকভাবে গাছ রোপণ করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ
কুড়িগ্রামে অতি উচ্চমাত্রার ক্রিস্টাল মেথ আইস মাদকসহ ১ ব্যক্তি আটক
পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
