|
শ্রীবরদীতে নিখোঁজর প্রায় ২০ ঘন্টা পর দুই শিশু কন্যার লাশ উদ্ধার
রাকিবুল হাসান খোকন
|
![]() শ্রীবরদীতে নিখোঁজর প্রায় ২০ ঘন্টা পর দুই শিশু কন্যার লাশ উদ্ধার পরিবারের সদস্য, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২ টার পর বাড়ি থেকে থেকে বের হয় শিশু সকাল ও স্বপ্না। সকালের মা বেলা বেগম পাশ^বর্তী গুচ্ছগ্রামে কাঁথা সেলাই এর কাজ করতো। পরিবারে লোকজন ধারণা করেছে সকাল তার বান্ধবী স্বপ্নাকে নিয়ে মায়ের কাছে গেছে। কিন্তু অনেক খোঁজাখুজি করেও তাদের আর পাওয়া যায়নি। খোঁজে না পেয়ে একপর্যায়ে পরিবারের লোকজন সন্ধান চেয়ে মঙ্গলবার রাতে বিভিন্ন এলাকায় মাইকিং করে। পরে বাড়ির পাশের বটতলা বাজারের একটি দোকনের সিসিটিভি ফুটেজে তাদেরকে মঙ্গলবার দুপুর ১২.২৫ মিনিটের দিকে বাজার পার হতে দেখা য়ায়। তাদের পড়নে জামা, পায়জামা ও মাথায় হিজাব ছিলা। কিন্তু তাদের লাশ পাওয়া য়ায় বিবস্ত্র অবস্থায়। রিপোর্ট লেখা পর্যন্ত পুকুরের আশে পাশে কোথায়ও তাদের পড়নের জামা কাপড় খোঁজে পায়নি পুলিশ ও এলাকাবাসী। এঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে। মৃত স্বপ্না’র পিতা স্বপন মিয়া বলেন, আমার মেয়ে মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে বের হয়। কিন্তু তাকে আর খোঁজে পায়নি। বুধবার ভোরে পুকুরে তার লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়। কিন্তু তার পড়নের কাপড় পাওয়া যায়নি। স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, সকালে খবর পায় শিশু দুইটির লাশ পুকুরে ভাসছে। পরে পুলিশে খবর দেয়। তাতিহাটি ইউনিয়নের বিট অফিসার এসআই আজিজুল হক বলেন, ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে শিশু দুইটির লাশ উদ্ধার করি। তাদের পড়নে কোন কাপড় ছিলো না। থানা অফিসার ইনচার্জ মো. আনোয়ার জাহিদ বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে এসেছি। পুলিশ লাশ উদ্ধার করেছে। তাদর পড়নে কোন কাপড় ছিলো না। তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন নালিতাবাড়ি সার্কেলের সহকারি পুলিশ সুপার আফসান আল আলম। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ
কুড়িগ্রামে অতি উচ্চমাত্রার ক্রিস্টাল মেথ আইস মাদকসহ ১ ব্যক্তি আটক
পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
