ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬ ২৯ পৌষ ১৪৩২
ট্রাম্পের সঙ্গে বাবার বিরোধ নিয়ে মাস্ক-কন্যার ব্যঙ্গ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 7 June, 2025, 3:12 PM

ট্রাম্পের সঙ্গে বাবার বিরোধ নিয়ে মাস্ক-কন্যার ব্যঙ্গ

ট্রাম্পের সঙ্গে বাবার বিরোধ নিয়ে মাস্ক-কন্যার ব্যঙ্গ

টেসলার সিইও ও ধনকুবের ইলন মাস্কের রুপান্তরতি কন্যা ভিভিয়ান উইলসন সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মাস্কের চলমান দ্বন্দ্ব নিয়ে ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানিয়েছেন।

ভিভিয়ান ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে ক্যামেরার দিকে তাকিয়ে হেসে বলেন, ‘আমি এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না’।একই সেঙ্গে তিনি ভিডিওটির ক্যাপশনে লেখেন, ‘সত্য প্রমাণিত হতে দেখলে দারুণ লাগে!’

মাস্ক-পুত্র ভিভিয়ান উইলসন ১৮ বছর বয়সে পৌঁছানোর পর নিজের নাম বদলে ফেলেন এবং ঘোষণা দেন যে, তিনি ‘জীববৈজ্ঞানিক বাবার (মাস্ক) সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখতে চান না।’ 

যার ফলে তিনি ২০২০ সাল থেকে ইলন মাস্কের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছেন। মাস্কের রুপান্তরিত কন্যার এমন মন্তব্যের পটভূমিতে আছে মাস্ক ও ট্রাম্পের সাম্প্রতিক সংঘাত।

সম্প্রতি ইলন মাস্ক প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত ‘বিগ, বিউটিফুল’ বাজেট বিল-এর তীব্র সমালোচনা করেন এবং সোশ্যাল মিডিয়ায় বলেন,

‘আমার সাহায্য ছাড়া ট্রাম্প ২০২৪ সালের নির্বাচনে পরাজিত হতেন। ডেমোক্র্যাটরা হাউস দখল করত, আর রিপাবলিকানদের সিনেটে মাত্র এক আসনের ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা থাকত।অথচ এ কেমন অকৃতজ্ঞতা!’

পরে তিনি ওই মন্তব্য সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলেন।

এদিকে ট্রাম্পও তাকে পাগল ও মাতাল উল্লেখ করে বলেন, ‘মাস্ক নিজের মন হারিয়ে ফেলছে।সে পাগল হয়ে গেছে। অতিমাত্রায় ড্রাগ ব্যবহারের ফলেই এমন প্রলাপ বকছে।’

ট্রাম্প ও মাস্কের এই মুখোমুখি অবস্থানে বিতর্ক যখন তুঙ্গে, তখনই ভিভিয়ানের ব্যঙ্গাত্মক ভিডিও সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

প্রেক্ষাপট:
সম্প্রতি ইলন মাস্ক ও ট্রাম্পের রাজনৈতিক মেরুকরণ দিন দিন স্পষ্ট হচ্ছে। মাস্ক নিজেকে স্বাধীনচেতা প্রযুক্তি উদ্যোক্তা হিসেবে তুলে ধরলেও সাম্প্রতিক সময়ে রিপাবলিকান রাজনীতির প্রতি তার সমর্থন নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে।

অন্যদিকে, ভিভিয়ান উইলসনের মত প্রকাশ এই দ্বন্দ্বকে আরও ব্যক্তিগত ও নাটকীয় রূপ দিচ্ছে।

অনেকে বলছেন, বাবা ও মেয়ের সম্পর্ক এবং রাজনীতি যখন একসঙ্গে আলোচনায় আসে, তখন সামাজিক মাধ্যমে আগুন লাগতেই পারে এবং এ ঘটনার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।সূত্র: জিও নিউজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status