|
গাজায় ঈদের দিন চার ইসরায়েলি সেনা নিহত
নতুন সময় ডেস্ক
|
![]() গাজায় ঈদের দিন চার ইসরায়েলি সেনা নিহত ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এফি ডেফরিন বলেন, শুক্রবার ভোরে খান ইউনিসে হামাসের একটি ঘাঁটিতে অভিযান চালানোর সময় একটি বিস্ফোরণে একটি ভবনের অংশবিশেষ ধসে পড়ে। এতে চার সেনা নিহত এবং পাঁচজন আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে, হামাসের সশস্ত্র শাখা ইজ্জেদিন আল-কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা এক বিবৃতিতে দাবি করেন, “খান ইউনিসে আজ দখলদার বাহিনী যে ক্ষতির মুখোমুখি হয়েছে, তা তাদের প্রতি পদক্ষেপে কঠিন প্রতিরোধের বার্তা দেয়।” তিনি ইসরায়েলি জনগণকে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে বলেন, “যুদ্ধ থামানো না হলে, আরও সন্তানদের কফিন গ্রহণের জন্য প্রস্তুত থাকতে হবে।” এদিকে ঈদের দিনেও গাজাবাসীরা যুদ্ধের ভেতর দিয়ে পবিত্র ঈদুল আজহা পালন করতে বাধ্য হয়েছেন, যা এই অঞ্চলে দ্বিতীয় বছরের মতো যুদ্ধকালীন ঈদের বাস্তবতা তুলে ধরেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত সেনাদের প্রতি শোক জানিয়ে বলেন, “তারা আমাদের সবার নিরাপত্তার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন।” |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
