ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ ডিসেম্বর ২০২৫ ২২ অগ্রহায়ণ ১৪৩২
‘বেস্ট হসপিটালিটি আইকন’ সম্মাননায় ভূষিত মোঃ শাখাওয়াত হোসেন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 4 June, 2025, 3:45 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 4 June, 2025, 3:48 PM

‘বেস্ট হসপিটালিটি আইকন’ সম্মাননায় ভূষিত মোঃ শাখাওয়াত হোসেন

‘বেস্ট হসপিটালিটি আইকন’ সম্মাননায় ভূষিত মোঃ শাখাওয়াত হোসেন

বাংলাদেশের হোটেল ও আতিথেয়তা খাতে অনন্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শাখাওয়াত হোসেন সম্প্রতি ‘বেস্ট হসপিটালিটি আইকন’ সম্মাননায় ভূষিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত প্রথম আমেরিকান কারি অ্যাওয়ার্ডস-২০২৫-এ তাকে এই পুরস্কার প্রদান করা হয়।
গত ২৪ মে, নিউইয়র্কের কুইন্সে আয়োজিত এ মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেটর শেখ রহমান। খালিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ইউএসএ এবং আশা গ্রুপ ইউএসএর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ আন্তর্জাতিক পুরস্কার প্রদান অনুষ্ঠানটি রন্ধন ও আতিথেয়তা শিল্পে বৈশ্বিক উৎকর্ষ ও উদ্ভাবনকে স্বীকৃতি দেয়ার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে স্বীকৃত।
১৮টি বিভাগে পুরস্কার প্রদান করা হলেও মোঃ শাখাওয়াত হোসেন বিশেষভাবে ‘বেস্ট হসপিটালিটি আইকন’ হিসেবে নির্বাচিত হন। বাংলাদেশের আতিথেয়তা শিল্পে তার নেতৃত্ব, উদ্ভাবনী উদ্যোগ এবং রূপান্তরকামী প্রভাবই তাকে এই সম্মাননায় ভূষিত করেছে। বিশেষভাবে, ফুড কস্ট অপ্টিমাইজেশনের ক্ষেত্রে তার গবেষণা ও প্রয়োগ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছে।
এ অর্জন কেবল তার ব্যক্তিগত গৌরব নয়, বরং দেশের আতিথেয়তা শিল্পের জন্যও এক উল্লেখযোগ্য আন্তর্জাতিক স্বীকৃতি। 
‘বেস্ট হসপিটালিটি আইকন’ সম্মাননায় ভূষিত মোঃ শাখাওয়াত হোসেন

‘বেস্ট হসপিটালিটি আইকন’ সম্মাননায় ভূষিত মোঃ শাখাওয়াত হোসেন

দীর্ঘ পেশাগত জীবনে মোঃ শাখাওয়াত হোসেন একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—যুক্তরাজ্যের এশিয়ান ক্যাটারিং ফেডারেশন প্রদত্ত এশিয়ান কারি অ্যাওয়ার্ড ২০২১, সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস ২০২৪-এ ‘ট্যুরিজম ফেস অব সাউথ এশিয়া’, এবং নেপালের কাঠমান্ডুতে আয়োজিত সম্মেলনে ‘বাংলাদেশের সেরা হোটেলিয়ার’ সম্মাননা।
এছাড়া তিনি দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত শেফস ক্যুলিনারি কাপ কোরিয়া ২০২৪ ও ২০২৫-এ আন্তর্জাতিক বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে মোঃ শাখাওয়াত হোসেন ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটি দেশের অভিজাত হোটেল—দ্য ওয়েস্টিন ঢাকা, শেরাটন ঢাকা এবং হানসা: আ প্রিমিয়াম রেসিডেন্স-এর মূল কোম্পানি। তিনি একমাত্র বাংলাদেশি হোটেলিয়ার, যিনি হোটেল ব্যবস্থাপনার পাশাপাশি একাডেমিক গবেষক, প্রশিক্ষক ও শিল্প বিশ্লেষক হিসেবেও সক্রিয় ভূমিকা রাখছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে পিএইচডি করছেন তিনি এবং একইসঙ্গে অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসেবেও শিক্ষকতা করছেন।
তার নেতৃত্বে বাংলাদেশি আতিথেয়তা খাত আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন উচ্চতায় পৌঁছেছে। তিনি শেফস ফেডারেশন অব বাংলাদেশের প্রধান উপদেষ্টা, ওয়ার্ল্ড ট্যুরিজম নেটওয়ার্ক ঢাকা চ্যাপ্টারের পরিচালক এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল বাংলাদেশের পরিচালকের দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশের আতিথেয়তা শিল্পকে আন্তর্জাতিক স্বীকৃতির আলোয় তুলে ধরার এই পথচলায় মোঃ শাখাওয়াত হোসেন হয়ে উঠেছেন এক উজ্জ্বল অনুকরণীয় ব্যক্তিত্ব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status