ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শেখ মুজিবসহ চার নেতাকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেয়া হয়নি: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 4 June, 2025, 12:43 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 4 June, 2025, 12:52 PM

শেখ মুজিবসহ চার নেতাকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেয়া হয়নি: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

শেখ মুজিবসহ চার নেতাকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেয়া হয়নি: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন এনে এক অধ্যাদেশ জারি করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংশোধন করেছে অন্তর্বর্তী সরকার। গতকাল মঙ্গলবার রাতে এই প্রজ্ঞাপন দেওয়া হয়।

অনেক গণমাধ্যম বলছে, শেখ মুজিবুর রহমানসহ চার শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করা হয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম তা নাকচ করে দিয়েছেন।

তিনি আজ বুধবার বলেন, “শেখ মুজিবুর রহমান ও চার নেতাকে অবশ্যই মুক্তিযোদ্ধার তালিকায় রাখা হয়েছে। তারা তো থাকবেনই। তাদের কেন বাদ দেয়া হবে? মুক্তিযুদ্ধটাতো পরিচালনা করেছেনই তারা।"

“যাদের লেখাপড়া নাই তারা এগুলো লিখছে। নায্যভাবেই মুক্তিযুদ্ধ ওনারাই পরিচালনা করেছেন। ইতিহাস কেউ কী কেউ কখনো মুছতে পারে?” প্রশ্ন করে তিনি আরও বলেন, “জাতীয় চার নেতাসহ শেখ মুজিবর রহমান মুক্তিযোদ্ধা হিসেবেই থাকবে, আছে। তাদেরকে বাদ দেয়া হয়নি।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status