|
পিএসএল খেলতে চারদিনের ছাড়পত্র পেলেন মিরাজ
নতুন সময় প্রতিবেদক
|
![]() পিএসএল খেলতে চারদিনের ছাড়পত্র পেলেন মিরাজ পিএসএলের প্লে-অফ পর্বে অংশগ্রহণের জন্য চলতি মাসের ২২ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত অনাপত্তিপত্র বা এনওসি পেয়েছেন মিরাজ। আজ সোমবার দুপুরে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোর্ডের পক্ষ থেকে দেওয়া বার্তায় উল্লেখ করা হয়েছে, পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে ২২ থেকে ২৫ মে পর্যন্ত এনওসি দেয়া হয়েছে মেহেদি হাসান মিরাজকে । এর আগে সকালে মিরাজের এনওসি আবেদনের খবর নিশ্চিত করেন বিসিবি'র ক্রিকেট অপারেশন্সের একটি সূত্র। ধারণা করা হচ্ছে, দলের জিম্বাবুয়ের তারকা সিকান্দার রাজার বদলি হিসেবেই মিরাজকে পেতে আগ্রহী হয়েছে লাহোর কালান্দার্স। ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে সিকান্দার রাজা খুব শীঘ্রই পিএসএল ছেড়ে যাবেন। মিরাজকে ৪ দিনের জন্য ছাড়পত্র দিলেও পিএসএল আর লাহোর কালান্দার্সের সাপেক্ষে সেটিই যথেষ্ট হতে পারে। আগামী ২২ তারিখ পিএসএলে এলিমিনেটর ম্যাচ খেলবে মিরাজের দল। সেখানে জয় পেলে ২৩ তারিখ তারা খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার। আর ২৫ তারিখ আছে ফাইনাল। যার অর্থ, প্লে-অফের পুরোটা সময়ের জন্যই মিরাজকে পাকিস্তানে যাওয়ার অনুমতি দিচ্ছে বিসিবি। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
