ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীর শেরে বাংলা নগর থানা বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 29 April, 2025, 9:18 PM

আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীর শেরে বাংলা নগর থানা বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীর শেরে বাংলা নগর থানা বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মহানগর উত্তর শেরে বাংলা নগর থানা বিএনপির নেতাকর্মীরা। 

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ফার্মগেইট ইন্দিরা রোড সংলগ্ন টিএনটি মাঠের সামনে থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি 
ইন্দিরা রোড থেকে শুরু হয়ে পশ্চিম রাজাবাজার, পূর্ব রাজাবাজার, ফার্মগেইট হয়ে পুনরায় টিএনটি মাঠে এসে এক সমাবেশের মাধ্যমে শেষ করে। 

শেরে বাংলা নগর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক নাঈমুর রহমান নাঈম এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মহানগর উত্তর বিএনপির সিনিয়র সদস্য সাবেক কমিশনার জননেতা আনোয়ারুজ্জামান আনোয়ার। 

শেরে বাংলা নগর থানা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক মোঃ শাহ আলম, সদস্য মোঃ মোজাম্মেল হোসেন সেলিম, তাসলিমা রিতা প্রমুখ। 

এছাড়াও  শেরেবাংলা নগর থানা, তেজগাঁও থানা, তেজগাঁও শিল্পাঞ্চল থানা হাতিরঝিল থানার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরাসহ ঢাকা- ১২ আসনের সর্বস্তরের জনগন অংশ নেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status