|
ভূরুঙ্গামারীতে বাল্যবিয়ে বন্ধে চাইল্ড নট ব্রাইড'র দিনব্যাপী কর্মসূচি
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
|
![]() ভূরুঙ্গামারীতে বাল্যবিয়ে বন্ধে চাইল্ড নট ব্রাইড'র দিনব্যাপী কর্মসূচি সোমবার (২৯ এপ্রিল) আন্ধারীঝাড় আলোর শিখা যুব উন্নয়ন সংস্থার আয়োজনে এমজেএসকেএস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ‘চাইল্ড নট ব্রাইড’ (সিএনবি) প্রকল্পের সহযেগিতায় আন্ধারীঝাড় আলহাজ্ব মাহমুদ আলী দ্বি মূখী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আলোর শিখা যুব উন্নয়ন সংস্থার সভাপতি আসাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাবেদ আলী মন্ডল চেয়ারম্যান ৭ নং আন্ধারীঝার ইউনিয়ন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আব্দুল মান্নান মন্ডল প্রধান শিক্ষক আন্ধারীঝাড় আলহাজ্ব মাহমুদ আলী দ্বি মূখী উচ্চ বিদ্যালয়, খাইরুল ইসলাম প্রধান শিক্ষক হাঁসমারীর পাড় মাধ্যমিক বিদ্যালয়, এফ কে আশিক সিনিয়র সহ সভাপতি উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী, খালিদ সাইফুল্লাহ্ ফিল্ড ফ্যাসিলিটেটর, আরিফুল ইসলাম সভাপতি উপজেলা ইয়ুথ প্লাটফ্রম ভূরুঙ্গামারী। এ সময় সহকারী শিক্ষক আইয়ুব আলী, আন্ধারীঝার ইউপি সচিব মালেকুল ইসলাম, ভূরুঙ্গামারী যুব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক বেলাল হোসেন ও আলোর শিখা যুব উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক বিলকিস খাতুন সহ ও সংগঠনটির অন্যান্ন সদস্যগণ উপস্থিত ছিলেন। সহকারী শিক্ষক মোজাদুল ইসলাম ও ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলামের পরিচালনায় দিন ব্যাপী বিভিন্ন ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক বিশেষ নাটিকা উপস্থাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।এতে অভিভাবক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
