|
কুড়িগ্রামের গাঁজা ব্যবসায়ী ১মন গাঁজাসহ রাজশাহীতে র্যাবের হাতে আটক
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামের গাঁজা ব্যবসায়ী ১মন গাঁজাসহ রাজশাহীতে র্যাবের হাতে আটক ফারুক উদ্দিন শাহ (৪৫) নামের অপর আরও একজন গাঁজা ব্যবসায়ী একটি প্রাইভেটকারে ১মন গাঁজা রাজশাহীতে নিয়ে যাওয়ার সময় র্যাব গ্রেপ্তার করেছে। এ সময় মাদক পরিবহনে প্রাইভেটকারটিও জব্দ করা হয়। গতকাল সোমবার ২৮ এপ্রিল দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫ এ তথ্য নিশ্চিত করে। র্যাব জানায়, ভোররাতে র্যাব-৫-এর রাজশাহীর সদর কোম্পানির একটি দল জেলার পুঠিয়া উপজেলার কাঁঠালপাড়া এলাকায় পুঠিয়া- তাহেরপুর সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় একটি প্রাইভেটকারে থাকা উল্লেখিত ব্যক্তিদ্বয়ের কাছ থেকে ১মন ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
