ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের দায়ে দুজনকে কারাদণ্ড
আলিফ জাহান লাবন, ঝিনাইগাতী
প্রকাশ: Tuesday, 29 April, 2025, 5:38 PM

ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের দায়ে দুজনকে কারাদণ্ড

ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের দায়ে দুজনকে কারাদণ্ড

ঝিনাইগাতী উপজেলায় অবৈধভাবে বালু পরিবহনের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে দুই ট্রলি চালককে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আজ সোমবার (২৯এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেল এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ প্রদান করেন।

জানা যায়, ঝিনাইগাতী সদর বাজারের সিএনজি স্টেশন এলাকায় ইজারা বহির্ভূতভাবে বালু পরিবহনের সময় বালু ভর্তি ট্রলি সহ দুই চালককে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মনির হোসেন (২৫), পিতা আনসার আলী, গ্রাম ফুলহাড়ীকে ২০ দিনের এবং লালচান (৩৫), পিতা সোরহাব আলী, গ্রাম ধানশাইলকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে ইউএনও আশরাফুল আলম রাসেল বলেন, “সরকারি নিয়মনীতি লঙ্ঘন করে অবৈধভাবে বালু পরিবহন করায় তাদের বিরুদ্ধে এ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status