ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
পটুয়াখালীতে ডি'বি'র মাদক বিরোধী অভিযানে ৪'শ পিচ ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার !
মু. জিল্লুর রহমান জুয়েল, পটুয়াখালী
প্রকাশ: Tuesday, 29 April, 2025, 5:04 PM

পটুয়াখালীতে ডি'বি'র মাদক বিরোধী অভিযানে ৪'শ পিচ ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার !

পটুয়াখালীতে ডি'বি'র মাদক বিরোধী অভিযানে ৪'শ পিচ ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার !

পটুয়াখালীতে ডি'বি'র মাদক বিরোধী অভিযানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ জসিমউদ্দিন এর নেতৃতে এসআই (নিঃ) মোঃ সাইদুর রহমান হাসান ও তার সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ পটুয়াখালী থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে সংবাদ পায় যে, পটুয়াখালী থানাধীন দক্ষিন কালিকাপুর ০৮ নং ওয়ার্ড জেল খানার দক্ষিন পাশে মাদবর বাড়ী গন কবর সংলগ্ন পাকা রাস্তার উপর ০১ জন লোক মাদক বিক্রয় করার গোপন  সংবাদের ভিত্তিতে ২৮ এপ্রিল সোমবার বিকাল আনুমানিক সোয়া পাঁচটার সময় এসআই (নিঃ) মোঃ সাইদুর রহমান হাসান ও তার সঙ্গীয় অফিসার ফোর্সসহ দ্রুত মোটর সাইকেল যোগে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি আলাপ পেয়ে একজন লোক দৌড়ে পালানোর সময় বাদী সঙ্গীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় মোঃ সোলায়মান হাওলাদার সোলায়মান বান্টি (৪০) তাকে আটক করা হয়, এসময় গোয়েন্দা পুলিশের জেরার মূলে স্বেচ্ছায় জনসম্মুখে পরনের জিন্স প্যান্টের সামনের বাম পকেট থেকে ০২টি নীল রংয়ের পলি প্যাকের মধ্যে সর্ব মোট ৪০০ (চারশত) পিচ ইয়াবা ট্যাবলেট বের করে দেয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আটক কৃত মাদক ব্যাবসায়ী পটুয়াখালীর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের টাউন কালিকাপুর গোরস্থান রোডের মোঃ শাহ আলম হাওলাদারের ছেলে। 

এবিষয়ে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ জসিম উদ্দিন বলেন, পটুয়াখালী জেলার সু-যোগ্য মাননীয় পুলিশ সুপার মহদোয় জনাব, মোঃ আনোয়ার জাহিদ এর দিক-নির্দেশনায় নিয়মিত পুরো জেলায় মাদক,সন্ত্রাস চাঁদাবাজী এবং ডেভিল হ্যান্ড অপারেশন চলনান রয়েছে। 

সে অনুযায়ী চিহ্নিত ও সমালোচিত মাদক ব্যাবসায়ী সোলায়মান বান্টি'কে ৪'শ পিচ ইয়াবা সহ গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে এবং নিয়মিত আইনে আবারও মামলা করা হয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status