ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
নির্বাচন নিয়ে সিইসির সঙ্গে বিএনপির বৈঠক আজ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 29 April, 2025, 9:36 AM

নির্বাচন নিয়ে সিইসির সঙ্গে বিএনপির বৈঠক আজ

নির্বাচন নিয়ে সিইসির সঙ্গে বিএনপির বৈঠক আজ

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আজ মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে বসবে বিএনপির প্রতিনিধিদল। সকাল ৯টায় নির্বাচন কমিশন ভবনে বৈঠকটি হওয়ার কথা। প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গতকাল  সোমবার সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি গ্রহণযোগ্য পরিবেশ সৃষ্টি, জনগণের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে আলোচনা করা হবে।

এদিকে আজ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে গণসংযোগ করবেন বলে জানিয়েছেন শায়রুল কবির খান। দুপুর ২টা থেকে কয়েকটি ইউনিয়নে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে তিনি মতবিনিময় করবেন, যা সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status