ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
চন্দনাইশে ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 28 April, 2025, 7:52 PM
সর্বশেষ আপডেট: Monday, 28 April, 2025, 7:54 PM

চন্দনাইশে ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

চন্দনাইশে ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

চন্দনাইশের পাহাড়ি জনপদ ধোপাছড়ি ইউনিয়নে বসবাসরত ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠী সম্প্রদায়ের মাঝে  উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়। 

সোমবার(২৮ এপ্রিল)  দুপুরে  ধোপাছড়ি ইউনিয়ন পরিষদে আয়োজিত অনুষ্ঠানে  ২৪৭ জন ব্যক্তি ও শিক্ষার্থীদের মাঝে ৪ লক্ষ ৬৪ হাজার টাকা নগদ সহায়তা বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিব হোসেন।

 উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি) ডিপ্লোম্যাসি চাকমা, উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী,  উপজেলা শিক্ষা অফিসার কবির হোসেন, ইউআরসি ইন্সট্রাক্টর সানজিদা জাফর চৌধুরী পপি, ধোপাছড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ।  পরে প্রধান অতিথি ধোপাছড়ি ইউনিয়নের বিভিন্ন দুর্গম অঞ্চল ও যোগাযোগ ব্যবস্থা পরিদর্শন করেন। এসময় স্থানীয় জনগণের সাথে কথা বলেন এবং যে সকল অসুবিধা রয়েছে তা সমাধানে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status