ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
তাইজুল–নাঈমের ঘূর্ণিতে প্রথম দিনটা বাংলাদেশের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 28 April, 2025, 7:00 PM

তাইজুল–নাঈমের ঘূর্ণিতে প্রথম দিনটা বাংলাদেশের

তাইজুল–নাঈমের ঘূর্ণিতে প্রথম দিনটা বাংলাদেশের

চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় সেশন শেষে চাপে ছিল বাংলাদেশ। দুই জিম্বাবুয়ান ব্যাটার নিক ওয়েলস এবং শন উইলিয়ামস মিল গড়েন ৮৯ রানের জুটি। এতে বড় পুঁজির স্বপ্ন দেখছিল সফরকারীরা। তবে তৃতীয় সেশনে তাইজুল–নাঈমের ঘূর্ণিতে মাত্র ২২৭ রানে ৯ উইকেট হারিয়ে দিন শেষ করে জিম্বাবুয়ে। ৫ উইকেট নিয়েছেন তাইজুল।

টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪১ রান সংগ্রহ করেন দুই ওপেনার ব্রেইন বেনেট ও বেন কুরান। ২১ রান করা বেনেটকে আউট করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন অভিষিক্ত পেসার তানজিম হাসান সাকিব। এরপর নিক ওয়েলসকে সঙ্গে নিয়ে রানের চাকা  সচল রাখার চেষ্টা করেন কুরান। তবে দলীয় ৭২ রানে জিম্বাবুয়ে শিবিরে আঘত হানেন স্পিনার তাইজুল ইসলাম। ৫০ বলে ২১ রান করে সাজঘরে ফিরে যান কুরান। 

এরপর শন উইলিয়ামসকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন ওয়েলস। টাইগার বোলারদের হতাশ করে ফিফটি তুলে নেন এই দুই ব্যাটার। মাঝে রিটার্ড হার্ট হয়ে ফিরে যান ওয়েলস। এরপর তাইজুলের ঘূর্ণিতে কুপোকাত হয় জিম্বাবুয়ের ব্যাটাররা।

৩৯ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে জিম্বাবুয়ে। এরভাইন ৫, উইলিয়ামসন ৬৭, উইসলি মাধভেরে ১৫, মাসাকাদজা ১৫, ভিনসেন্ট ৮, ওয়েলস ৫৪ ও নাগারভা রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান। ২১৯ রানে হারায় ৯ উইকেট। শেষ উইকেটে সিগা ১৮ আর মুজারাবানি ২ রানে অপরাজিত থেকে দিন শেষ করে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status