ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
শ্যামনগরে খালি কলসি হাতে নিয়ে সুপেয় পানি নিশ্চিতের দাবিতে মানববন্ধন
মোঃ আলফাত হোসেন
প্রকাশ: Saturday, 22 March, 2025, 4:58 PM

শ্যামনগরে খালি কলসি হাতে নিয়ে সুপেয় পানি নিশ্চিতের দাবিতে মানববন্ধন

শ্যামনগরে খালি কলসি হাতে নিয়ে সুপেয় পানি নিশ্চিতের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন উপকূলে সুপেয় পানির নিশ্চিতের দাবিতে খালি কলসি হাতে নিয়ে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

শনিবার বেলা ১১টা সময় শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামে সুন্দরবন পার্শ্ববর্তী বিশ্ব পানি দিবস উপলক্ষে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় দাবি আদায়ে স্থানীয় নারী, পুরুষ ও শিশুরা খালি কলস হাতে নিয়ে নদীর পাশে অবস্থান নেন।

বেসরকারি উন্নয়ন সংস্থা গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশ এর সহযোগিতায় সিডো সাতক্ষীরার আয়োজনে উপকূলীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন ‘শরুব ইয়ুথ টিম’ এই কর্মসূচির বাস্তবায়ন করে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘টাকা দিয়ে পানি কিনে খেতে চাই না’, ‘পানির বাণিজ্যিকরণ বন্ধ করো’, ‘আর কতকাল লবণ পানি খেতে হবে?’ ইত্যাদি প্রতিবাদ সম্বলিত ব্যানার ফেস্টুন প্রদর্শন করেন।

এসময় শরুব ইয়ুথ টিমের নির্বাহী পরিচালক এস এম জান্নাতুল নাঈম বলেন, চারিদিকে শুধু পানি আর পানি, নেই শুধু সুপেয় পানি। বার বার নদী ভাঙনের ফলে উপকূলের মিষ্টি পানির আধারগুলো লবণ পানিতে ডুবে যায়। খাওয়ার পানি সংগ্রহে উপকূলের নারীদের সবসময় সংগ্রাম করতে হয়। বাধ্য হয়ে পানি কিনে খেতে হচ্ছে উপকূলবাসীকে।
শরুব ইয়ুথ টিমের সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, উপকূলবাসীকে সুপেয় পানির নিশ্চয়তা রাষ্ট্রকেই দিতে হবে। সেই সঙ্গে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

আরো বক্তব্য রাখেন, জলবায়ু যোদ্ধা হিমাদ্রি রাজ, রবিউল ইসলাম, শরুব ইয়ুথ টিমের স্বেচ্ছাসেবী তনুশ্রী মন্ডল, অর্পিতা মন্ডল, আব্দুস সালাম, রাজীব বৈদ্য প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status