|
নাসিরনগরে অপহরনের ০৬ দিন পর যুবক উদ্ধার গ্রেফতার ০৫
নতুন সময় প্রতিনিধি
|
![]() নাসিরনগরে অপহরনের ০৬ দিন পর যুবক উদ্ধার গ্রেফতার ০৫ জানাযায়,গত (১৬ মার্চ) সকাল ১০ টায় ফান্দাউক বাজারের নিজ দোকান হতে ডেকে বের করে ১টি মাইক্রোবাসে তুলে নয়নকে অপহরন করে নিয়ে যায় অপহরনকারীরা। ঐ দিনই রাতে নয়নের বাবা রামু দাস বাদী হয়ে ১টি অভিযোগ দায়ের করেন নাসিরনগর থানায়। বিভিন্ন পত্র পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সারাদেশে ছড়িয়ে পড়ে নয়ন অপহরনের খবর । এরই মধ্যে অপহরনকারীরা নয়নের পরিবারের কাছে নির্যাতনের ছবি ও অডিও পাঠিয়ে এবং বিভিন্ন হুমকি ধমকি দিয়ে নয়নের পরিবার থেকে আদায় করে নিয়েছেন বেশ কিছু টাকা। এদিকে নয়নকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যায় নাসিরনগর থানা পুলিশ ও আইনশৃংখলার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন বাহিনী। চলমান আতংক আর উৎকন্ঠার মাঝেই শনিবার ভোর রাতে ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে অপহরনে জড়িত থাকায় ৫ ব্যাক্তিসহ নয়নকে উদ্ধার করা হয়েছে । নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো: খাইরুল আলম জানায়,নয়নকে ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে এবং অপহরনে জড়িত ০৫ ব্যাক্তিকে ও গ্রেফতার করা হয়েছে । এব্যাপারে ব্রাহ্মনবাড়িয়ায় এসপি স্যার বিস্তারিত ব্রিফিং করবেন । |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
