ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
নেত্রকোণায় পৃথক অগ্নিকান্ডে মোটরসাইকেল ও নগদ টাকাসহ ব্যপক ক্ষয়ক্ষতি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 22 March, 2025, 3:15 PM

নেত্রকোণায় পৃথক অগ্নিকান্ডে মোটরসাইকেল ও নগদ টাকাসহ ব্যপক ক্ষয়ক্ষতি

নেত্রকোণায় পৃথক অগ্নিকান্ডে মোটরসাইকেল ও নগদ টাকাসহ ব্যপক ক্ষয়ক্ষতি

নেত্রকোণার কেন্দুয়ায় পৃথক দুইটি অগ্নিকান্ডের ঘটনায় মোটরসাইকেল ও নগদ টাকাসহ আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আজ শনিবার (মার্চ) দুপুরের দিকে স্থানীয় একাধিক বাসিন্দা সূত্রে জানা গেছে, শুক্রবার (২১মার্চ) দিবাগত গভীর রতে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের ওয়াই দক্ষিনণপাড়া গ্রামের সেনা সদস্য আরিফুজ্জামানের বাড়ির কাচারিঘরের সিঁদ কেটে ঘরে ঢুকে রক্ষিত মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় দুর্বৃত্বরা বলে অভিযোগ পরিবারের। এতে ঘরের আসবাবপত্রসহ বহু মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে গ্রামবাসি আগুন নিয়ন্ত্রনে আনেন। অগ্নুকান্ডের সময় ঘরে সিঁদকাটা দৃশ্য পরিলক্ষিত হয় বলে গ্রামবাসি জানান।

অপর দিকে শুক্রবার গভীর রাতে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গগডা উত্তরপাড়া গ্রামের সোহাগ মিয়ার বসতঘরে আগুন লেগে পুড়ে ভস্মিভূত হয় বসতঘরসহ রান্নাঘর। সূত্র জানায়, সোহাগ মিয়ার বসতঘরে ২লাখ ৪হাজার নগদ টাকা রক্ষিত ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লাখের অধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন। আগুন লাগার কারণ জানা যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status