ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
সিরাজগঞ্জে আলোচিত ক্লুলেস মামলার তিনজন আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 22 March, 2025, 1:17 PM
সর্বশেষ আপডেট: Saturday, 22 March, 2025, 3:14 PM

সিরাজগঞ্জে আলোচিত ক্লুলেস মামলার তিনজন আটক

সিরাজগঞ্জে আলোচিত ক্লুলেস মামলার তিনজন আটক

সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলার বৈকন্ঠপুর এলাকার বহুল আলোচিত চাচা-ভাতিজার ক্লুলেস হত্যা মামলার আসামী হিসেবে ২৪ ঘন্টার মধ্যে ৩ জনকে আটক করেছে র‍্যাব।

শনিবার (২২ মার্চ) সকালে র‍্যাব ১২ এর কোম্পানী কমান্ডার দীপংকর ঘোষ এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল রায়গঞ্জের বৈকন্ঠপুর এলাকা থেকে তাদের আটক করে।

আটককৃত আসামী,রায়গঞ্জ উপজেলার বৈকন্ঠপুর এলাকার সুরুজ্জামান শেখের ছেলে মো. রবিউল ইসলাম (২৫), একই এলাকার আব্দুল মালেক সরকারের ছেলে আবু হানিফ (২৪), আ: রাজ্জাক শেখের ছেলে ফেরদৌস শেখ (১৮)।

উল্লেখ, এর আগে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুন্ঠপুর ভেড়ারদহ ব্রিজের নিচে বদিউজ্জামানের পুত্র রিয়াজ উদ্দিন (১৯) ও তোতা মিয়ার পুত্র হৃদয় (১৮) এর মরদেহ ভেড়ারদহ ব্রিজের নিচে দুটি মরদেহ দেখতে পেয়ে  স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা মরদেহ দুটি উদ্ধার করে। গত ১৭ মার্চে রায়গঞ্জ থানায় নিহতের পরিবার থেকে নিখোঁজের একটি জিডি করেছিলেন। গ্রেফতারকৃত আসামিদের রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status