|
ক্লিন সোসাইটি অব গাজীপুরের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মো মাসুদ রানা,গাজীপুন
|
![]() ক্লিন সোসাইটি অব গাজীপুরের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ক্লিন সোসাইটি অব গাজীপুর’-এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন, পরিচালনা পর্ষদের কর্মকর্তা নুরুল ইসলাম কাজল, মো মাসুদ রানা, আবিদ হোসেন বুলবুল, , মো গোলাম রসুল দিনার, এ্যাড জহিরুল ইসলাম, মো: আসগর আলী, মোহাম্মদ কামরুজ্জামান, আমির হোসেন আমির এবং উসমান গণি, মিনহা, ক্লিন সোসাইটি সংগঠনের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত প্রদান করেন এবং সমাজ উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। এসময় উপস্থিত অতিথিরা সংগঠনের কার্যক্রম ও সমাজসেবামূলক উদ্যোগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। পরিশেষে, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালিত হয় এবং ইফতার পরিবেশন করা হয়। এ আয়োজনে সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
মেরুংয়ে যুব সমাজের সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী
সাজেকে আটকা পড়েছেন চার শতাধিক পর্যটক ডুবে গেছে সাজেকের সড়ক
আলফাডাঙ্গায় পানাইল স. প্রা. বিদ্যালয়ে আওয়ামী দোসরদের সদস্যপদের প্রার্থিতা বাতিলের দাবিতে ইউএনও'র নিকট লিখিত অভিযোগ
চরভদ্রাসনে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত: ৮ মামলায় ৩ হাজার ৪০০ টাকা জরিমানা
