ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
মাথা ও শরীর টেপানোর কথা বলে ২য় শ্রেনীর ছাত্রকে বলাৎকার, শিক্ষক আটক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 15 March, 2025, 1:32 PM
সর্বশেষ আপডেট: Saturday, 15 March, 2025, 2:38 PM

মাথা ও শরীর টেপানোর কথা বলে ২য় শ্রেনীর ছাত্রকে বলাৎকার, শিক্ষক আটক

মাথা ও শরীর টেপানোর কথা বলে ২য় শ্রেনীর ছাত্রকে বলাৎকার, শিক্ষক আটক

রাজধানীর দক্ষিণখানের আশকোনা এলাকায় মারকাযুস সুন্নাহ তাহেরিয়া ওয়ালিয়া মডেল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক ইয়াসিন মিয়া আটক হয়েছে। 

ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ করেন, শিক্ষক ইয়াসিন মিয়া তাকে রুমে ডেকে নিয়ে মাথা ও শরীর টেপানোর জন্য কিছু সময় পর বলাৎকার করেন। ঘটনার পর, শিশুটি তার বাবা-মাকে বিষয়টি জানালে তারা মাদ্রাসায় গিয়ে এ ব্যাপারে কথা বলেন। 

এরপর মাদ্রাসার প্রধান শিক্ষক অভিযোগটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এবং ৩০০০০ টাকা দিয়ে বিষয়টি মীমাংসা করতে চান। 

এ ঘটনায়  স্থানীয়রা শিক্ষককে আটক করে গণধোলাই দেন এবং পরে পুলিশে সোপর্দ করেন। দক্ষিণখান থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শিক্ষক ইয়াসিন মিয়া বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন এবং এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। 

এছাড়া, স্থানীয়রা অভিযোগ করেন যে যে ইয়াসিন মিয়ার বিরুদ্ধে এর আগেও তিনমাস আগে বলাৎকারের অভিযোগ উঠেছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status