ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
শ্রীবরদীর লঙ্গরপাড়ায় বিএনপির উদ্যোগে মতবিনিময়, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জোবায়ের সোহাগ
প্রকাশ: Saturday, 15 March, 2025, 12:34 PM

শ্রীবরদীর লঙ্গরপাড়ায়  বিএনপির উদ্যোগে মতবিনিময়, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শ্রীবরদীর লঙ্গরপাড়ায় বিএনপির উদ্যোগে মতবিনিময়, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন, বিএনপির
চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও জুলাই আগস্টে ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের আন্দোলনে সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

১৪ ই মার্চ শুক্রবার বিকেলে শ্রীবরদী উপজেলার লঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে খড়িয়াকাজির চর ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে  
এ মতবিনিময়, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও শ্রীবরদী ঝিনাইগাতী নির্বাচনী এলাকার সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।

খড়িয়াকাজির চর ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাবেক ইউপি সদস্য আশরাফুল আলম রুপার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, এসময়  উপজেলা বিএনপি নেতা।
 
এস এম সোহান, এডভোকেট রেজুয়ান উল্লাহ, আবু হারিচ বাচ্চু, শেরপুর জেলা বিএনপি'র সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক মোল্লা, যুবদল নেতা ইকলাছুর রহমান লিটন, শ্রমিকদল নেতা ফজলুল করিম লাকি, ওলামা দলনেতা হাফেজ মাসুদ, ছাত্রদল নেতা  রোকনুজ্জামান রোকন, শোভন শাহরিয়ার রাফি, খড়িয়াকাজির চর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মেম্বার সহ উপজেলা , খড়িয়াকাজির চর ইউনিয়ন  বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী এবং ধর্মপ্রান রোজাদাররা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status