ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৫ মার্চ ২০২৬ ১ চৈত্র ১৪৩২
স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা শুরু শনিবার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 13 March, 2025, 8:05 PM

স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা শুরু শনিবার

স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা শুরু শনিবার

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে শনিবার (১৫ মার্চ, ২০২৫) থে‌কে শুরু হ‌চ্ছে ‘স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা-২০২৫।’ ৯ দিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে ২৩ মার্চ পর্যন্ত।

প্রতি‌যো‌গিতার বিষ‌য়ে বিস্তা‌রিত জানা‌নোর জন‌্য বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সাবেক সচিব ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি সৈয়দ সুজাউদ্দিন আহমেদ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

এ সময় আরো বক্তব্য রাখেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর মো. রবিউল ইসলাম মিলটন ও বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক লোকমান হোসেন মোল্লা (লাভলু)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী শনিবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে এ ইভেন্টের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই প্রথম রাউন্ডের খেলা শুরু হবে। সকলের জন্য এ প্রতিযোগিতায় অংশগ্রহণ উন্মুক্ত। অংশগ্রহণে আগ্রহী খেলোয়াড়দের আগামীকাল শুক্রবারের (১৪ মার্চ) মধ্যে নির্ধারিত এন্ট্রি ফিসহ বাংলাদেশ দাবা ফেডারেশনের নাম জমা দিতে বলা হচ্ছে।

৯ দিনব্যাপী এই প্রতিযোগিতার খেলা ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং বিজয়ীদের মোট নগদ দেড় লক্ষ টাকা এবং ওয়ালটন পণ্য সামগ্রী পুরস্কার দেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status