ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
নারীদের ধর্ষণ-নির্যাতনসহ হেনস্তার প্রতিবাদে সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 10 March, 2025, 4:10 PM

নারীদের ধর্ষণ-নির্যাতনসহ হেনস্তার প্রতিবাদে সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন

নারীদের ধর্ষণ-নির্যাতনসহ হেনস্তার প্রতিবাদে সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন

দেশব্যাপী নারীদের উপর নির্যাতন, নিপীড়ন , ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদল।

সোমবার (১০ মার্চ) দুপুর ১২ টার সময়ে সোনারগাঁ সরকারি কলেজের সামনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে ছাত্রদল নেতাকর্মী সংক্ষিপ্ত বক্তব্যে নারীদের নিরাপত্তা দেওয়ার জোরদার দাবি জানায়।

বক্তব্যে বক্তরা বলে, ২৪ এর নতুন দেশে আমরা শান্তি শৃঙ্খলার প্রত্যাশা করি৷ অথচ আমাদের মা-বোনরা রাস্তাঘাটে অনিরাপদ। তাদের উপর ঝাপিয়ে পড়ছে নরপিশাচরা। আমরা প্রত্যেকটা ধর্ষণের যথাযথ বিচার চাই। বর্তমানে শিশুরাও নিরাপদ নাই, বগুড়ার ৮ বছর বয়সী ছোট্ট বাচ্চাকে অমানবিকভাব ধর্ষণ করা হয়েছে। এ ঘটনার অপরাধীদের অতি দ্রুত ফাঁসি দেওয়া লাগবে সরকারকে। 

তারা আরও বলে, ৬ মাস অতিবাহিত হওয়া সত্বেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক করতে ব্যর্থ হয়েছে সরকার। যেখানে সেখানে মব ঘটছে। এর প্রতিবাদ জানাচ্ছি আমরা। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন, পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি ফরহাদ শিকদার, নারায়নগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান, সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী আমিনুল ইসলাম, আবু ইসলাম, হাবিবুর রহমান হাবিব, মাহমুদা আক্তার মিতু, মাহমুদা আক্তার ও হোসেনপুর এস.পি ইউনিয়ন ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা হোসাইন মাহামুদ প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status