|
বাঙ্গালহালিয়াতে ভোক্তা অধিকারের অভিযানে ৬ হাজার টাকা জরিমানা
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী
|
![]() বাঙ্গালহালিয়াতে ভোক্তা অধিকারের অভিযানে ৬ হাজার টাকা জরিমানা সোমবার (১০ মার্চ ) সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত রাঙামাটি জেলা ভোক্তা অধিকার এর সহকারী পরিচালক রানা দেব নাথ এই অভিযান পরিচালনা করেন। এসময় বাঙ্গালহালিয়া বাজারে গাউছিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টে এ অস্বাস্থ্যকর খাবার রাখাই ভোক্তা অধিকার আইন ২০০৯ (ক)৪৩ ধারাই ১হাজার টাকা, ২০ টাকা দামের কাপ দই এর মেয়াদের কোন চিহ্ন না থাকায় এবং দোকানের ফ্রিজে অন্য ঔষুধের দোকানের মেডিসিন রাখায় মাতৃভান্ডার কুলিং কর্নার কে ভোক্তা অধিকার আইন ২০০৯ (ক) ৩৭ধারাই ২ হাজার টাকা এবং কাপড়ের রং(টেক্সটাইল ডাইং) বিক্রি করাই ভোক্তা অধিকার আইন ২০০৯ (ক)৪৫ ধারাই মুদির দোকান আজিজ ষ্টোর কে ৩ হাজার টাকা সহ তিন টি দোকানকে সর্বমোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। রাজস্থলী উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো: নুরুল আমিন অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন এবং বাঙ্গালহালিয়া পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যরা ও বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটির সকলে অভিযানে সহায়তা করেন। ভোক্তা অধিকার এর সহকারী পরিচালক রানা দেব নাথ জানান বাঙ্গালহালিয়া বাজারের সকল দোকানীকে প্রথমবারের মতো সতর্ক করে গেলেন,মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অস্বাস্থ্যকর খাবার না রাখার নির্দেশ দেন এবং তিনি আরো জানান পরবর্তীতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
ফুলবাড়ীয়ায় কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ, উপকারভোগীর তালিকা নিয়েও প্রশ্ন
