|
সাতক্ষীরায় আড়াই কোটি টাকা মূল্যের ১৫ টি সোনার বারসহ এক সোনা পাচারকারী আটক
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
|
![]() সাতক্ষীরায় আড়াই কোটি টাকা মূল্যের ১৫ টি সোনার বারসহ এক সোনা পাচারকারী আটক আটক সোনা পাচারকারীর নাম মো: সোহেল উদ্দিনক।তার বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার আইস পাড়া গ্রামে। বিজিবি অধিনায়ক জানান, গতকাল সন্ধ্যায় ঝাউডাঙা সীমান্ত দিয়ে বিপুল স্বর্নের চালান ভারতে পাচার করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জওয়ানরা অবস্থান নেন। গোপনসূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী পাচারকারী আবাদেরহাট এলাকায় অবস্থান করছে বলে নিশ্চিত হন। এসময় একটি সন্দেহভাজন ইজিবাইক তল্লাশি করে সামনের অংশে স্কচটেপে মোড়ানে ১৫টি স্বর্নের বার উদ্ধার করা হয়। ইজিবাইক চালক মো: সোহেল উদ্দিন এই স্বর্ন ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো বলে জানা যায়। তাকে আটক করেছে বিজিবি। বিজিবি অধিনায়ক আরও জানান, জব্দকৃত স্বর্নের ওজন ১ কেজি ৮০০ গ্রাম। এর বাজারমূল্য ২ কোটি ৩৫ লাখ ৩৫ হাজার ২০০ টাকা। আটক আসামীকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া জব্দকৃত স্বর্ন ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে।ঘটনা একটি মামলা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
