|
পানছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
মারুফুজ্জামান রেজা, খাগড়াছড়ি
|
![]() পানছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা ১০ মার্চ/২৫ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন এর সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা উপজেলা প্রশাসনের সাথে একটি টিম হয়ে কাজ করতে ও দুর্যোগের পূর্ব প্রস্তুতি নেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। এসময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন, প্রকৌশলী মোঃ রেজাউল করিম, মৎস কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার( ভারপ্রাপ্ত) সুস্মিতা ত্রিপুরা, সদর ইউনিয়ন চেয়ারম্যান উচিৎ মনি চাকমা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী প্রমুখ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
