|
কাপাসিয়ায় সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল
মোঃ মোজাম্মেল হোসেন , গাজীপুর
|
![]() কাপাসিয়ায় সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর - ৪ কাপাসিয়া সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা শেফাউল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আবুল ফাত্তাহ, ইমতিয়াজ হোসেন বকুল, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, বিশিষ্ট সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, সিনিয়র সাংবাদিক জাকির হোসেন কামাল, কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন প্রমূখ। মাওলানা আ ন ম শামসুল ইসলাম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। পরে সালাউদ্দিন আইউবী'র পক্ষ থেকে সাংবাদিকদেরকে ডায়েরি ও বই উপহার হিসেবে দেয়া হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
