ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
বনশ্রীতে স্বর্ণের দোকানে ডাকাতি: গ্রেপ্তারকৃত বাউফলের সেই শ্রমিকদল নেতা বহিষ্কার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 9 March, 2025, 9:22 PM
সর্বশেষ আপডেট: Sunday, 9 March, 2025, 9:24 PM

বনশ্রীতে স্বর্ণের দোকানে ডাকাতি: গ্রেপ্তারকৃত বাউফলের সেই শ্রমিকদল নেতা বহিষ্কার

বনশ্রীতে স্বর্ণের দোকানে ডাকাতি: গ্রেপ্তারকৃত বাউফলের সেই শ্রমিকদল নেতা বহিষ্কার

রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে  ডাকাতির ঘটনায় গ্রেফতার হওয়া ছয় আসামির একজন বাউফলের কালাইয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শ্রমিকদলের সহ-দপ্তর সম্পাদক  সুমন মোল্লাকে বহিষ্কার করা হয়েছে।  

আজ রবিবার (৯ মার্চ) দুপুরে কালাইয়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মো. আবুল বাশার শিকদার স্বাক্ষরিত বহিষ্কার আদেশটি  গণমাধ্যমে পাঠানো হয়।

গত ২৩ ফেব্রুয়ারি বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে দুইশ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেয় একদল একটি ডাকাত দল। এরপর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করে গণমাধ্যমের সামনে হাজির করে। 

গ্রেপ্তারকৃতদের মধ্যে বাউফল সুমন মোল্লা ছাড়াও উপজেলার কালাইয়া ইউনিয়নের বাসিন্দা নিষিদ্ধ  ছাত্রলীগ নেতা আমিনুল ইসলামও  রয়েছেন।

শ্রমিক  দল নেতাকে বহিস্কারের সত্যতা নিশ্চিত করে কালাইয়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মো. আবুল বাশার শিকদার বলেন,কার ভিতরে কি আছে কেউ তো তা জানেনা।সবাই বলছে ও ভালো এজন্য কমিটিকে রাখা হয়েছিলো ।ধরা খাইছে এজন্য ডাকাত হইছে ।যে খারাপ কাজ করবে তার বিচার হোক ।অন্যায় অনিয়ম করলে সেটার প্রশ্রয় আমি দিবোনা।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status